১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
Edit Template
পাঠক প্রিয়
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
Edit Template
টপ হেডলাইন

মুম্বাইয়ের ঐতিহাসিক রোর্ডমার্চ

মুম্বাইয়ের ঐতিহাসিক রোর্ডমার্চ
————————————

ইসলাম ধর্ম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মুম্বাই অভিমুখে বিশাল পদযাত্রা করেছে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন। মাওলানা আসাদুদ্দিন ওয়াইসির সভাপতিত্বে পরিচালিত এই দলটির নেতৃবৃন্দ জানিয়েছেন, নীতিশ রানে এবং রামগিরি মহারাজ নামে বিজেপির দুই সংসদ সদস্য চরম উগ্রবাদী বক্তব্য দিয়েছেন এবং একপর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও তারা কটুক্তি করেছেন।

এই ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে= মুম্বাই অভিমুখে= ঐতিহাসিক এই রোডমার্চের আয়োজন করা হয়েছে। জানা গেছে তেরঙ্গা সংবিধান র‍্যালী নামের এই বিক্ষোভ কর্মসূচির সূচনা হয়েছে ছাত্রপতি সম্ভাজিনগর এলাকা থেকে। এতে অংশ নিতে মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা থেকে হাজার হাজার গাড়ি সম্ভাজিনগরে এসে যোগ দেয়। এরপর সমৃদ্ধি এক্সপ্রেস হয়ে রোডমার্চটি মুম্বাইয়ের দিকে এগিয়ে যায়।
সামাজিক মাধ্যমে এই রোডমার্চের বিভিন্ন ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যেখানে দৃষ্টিরসীমার শেষ পর্যন্ত হাজার হাজার গাড়িতে ভারতীয় পতাকা ঝুলিয়ে বিক্ষোভকারীদের এগিয়ে যেতে দেখা যায়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন